Breaking

Post Top Ad

Thursday, November 9, 2017

হোটেল বা রেষ্টুরেন্টের স্টাইল পার্ফেক্ট দুধ চা

হোটেল বা রেষ্টুরেন্টের স্টাইল পার্ফেক্ট দুধ চা
চা ইংরেজি শব্দ হচ্ছে Tea। চা  বলতে আমরা সুগন্ধযুক্ত ও স্বাদবিশিষ্ট এক ধরণের উষ্ণ বা গরম পানীয়কে বোঝায় যা চা পাতা পানিতে ফুটিয়ে বা গরম পানিতে ভিজিয়ে তৈরী করা হয়। চা গাছ থেকে চা পাতা পাওয়া যায়। চা গাছের বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সিনেনসিস। চা গাছের পাতা, পর্ব ও মুকুলের একটি কৃষিজাত পণ্য যা বিভিন্ন উপায়ে প্রস্তুত করা হয় চা ।

সকালে বেলা ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক দিয়েই দিনটা শুরু ক্রে অনেকে। এক কাপ চা হাতে পেলেই সারাদিনের এনার্জি পেয়ে যাবেন কাজ- কর্ম  ৷ তবে শুধু সকাল কেন  দিনে বারকয়েক চায়ের কাপে চুমুক মাস্ট! অফিস হোক বা বিকেলের আড্ডা, চা ছাড়া যেন জমেতেই চাই  না ৷ কিন্তু অনেক সময়ই বেশি চা পান করলে অম্বল, বুকজ্বালা হওয়ার সম্ভাবনা থাকে ৷ তাই দুধের বদলে লিকার চা খেলেই ভালো হয় ৷ চিনি ছাড়া লাল চা শরীরের পক্ষেও খুব উপকারি বলে জানাচ্ছেন বিভিন্ন  চিকিৎসকেরা ৷
এতে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় ৷ কাজের চাপের মধ্যে চা আপনাকে এনার্জি দেবে কারণ এতে রয়েছে ক্যাফেইন, কার্বোহাইড্রেট, পটাশিয়াম, মিনারেল, ফ্লোরাইড, ম্যাঙ্গানিজ ও পলিফেনল। এছাড়াও গ্লুকোমার মতো চোখের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় ৷ সম্প্রতি একটি গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে ৷ লাল চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিইনফ্লেমেটরি প্রপাটিজ এবং নিউরো প্রোটেকটিভ কেমিক্যাল চোখ ভাল রাখতে সাহায্য করে।
শুধু চোখ নয় ৷ হজমশক্তি বাড়ায় লাল চা দারুন কাজ করে । এমনকী ক্যানসারে প্রতিরোধ করে লাল চা ৷ ওজন কমাতেও সাহায্য করে লাল চা ৷
তবে প্রচুর গুণ থাকলেও কোনও জিনিসই অতিরিক্ত ভাল নয় ৷ তাই দিনে ৩ থেকে ৪ কাপের বেশি চা খাবেন না ৷বেশি চা খেলে নানা ধরনে র সম্যসা তৈরি হয়।

চা বানাতে আমরা সবাই পারি। আপনি হয়তো ভাবছেন চা বানানো এটা আবার এমন কি কাজ । কিন্তু সত্যি কথা হচ্ছে এই যে আপনি হয়তো জানেন চা কিভাবে বানাতে হয়। তবে আসল চা কি বানাতে পারেন কি যা কেউ একবার খেলে আর ভুলতে পারবে না বা বার বার খাবার ইচ্ছা হবে। চা  বানানো হয় ধীরে অর্থপূর্ণভাবে তাকে ভুলিয়ে  মোহবিষ্ট করতে হয় । চা বানানোর সহজ কাজ নয় চলুন তাহলে আজকে জেনে নিন কিভাবে সহজে খুব ঝটপট করে পার্ফেক্ট দুধ চাবানাতে হয় তাহলে চলুন আর দেরি না করে আমরা চলে যাই.
আমরা প্রতিদিনই সবাই চা পান করে থাকি।চা আমরা কমবেশি সবাই-ই তৈরী করতে পারি।কিন্তু আমরা সবাই পার্ফেক্ট দুধ চা।তাই আজ কে আমি আপনাদের দেখাব কি ভাবে হোটেল বা রেষ্টুরেন্টের স্টাইল পার্ফেক্ট দুধ চা বানাতে হয়।

প্রথমে আপনি ঠিক করুন কত কাপ চা বানাবেন। এখানে আমি দুই কাপ চা বানানো দেখাব।আপনাদের প্রয়োজন মতো তৈরী করে নিতে পারবেন।



উপকরন:

মেরি গোল বিস্কিট ৫ টি
১/২ লিটার তরল দুধ
দুই টেবিল-চামচ চা’পাতা
সাদা এলাচ ৩ টি
দারূচিনি ২ টুকরা
চিনি পরিমান মত
১।প্রথমে ১/২ কাপ পানি দিয়ে বিস্কিট ১০ মিনিট ভিজেয়ে রাখতে হবে।
২।এবার ছাকনি দিয়ে ছেকে পানি আলাদা করে নিতে হবে। এবং দুধ সাথে মিশে নিন।
৩।দুধ অল্প আঁচে দুই থেকে তিন মিনিট ফুটতে দিন। এবার এতে সাদা এলাচ ৩ টি দারূচিনি ২ টুকরা চিনি পরিমান মত দুধ অল্প আঁচে আর ও  দুই থেকে তিন মিনিট ফুটতে দিন।
৪।এর পর তাতে দুই টেবিল-চামচ চা’পাতা দিন।আর ও কিছুক্ষন দুধ অল্প আঁচে ফুটতে দিন।
৫।এবার ছাকনি দিয়ে ছেকে চায়ের পানি পাত্র থেকে কাপে ঢালুন। ব্যস তৈরি হয়ে গেল পার্ফেক্ট দুধ চা।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages