Breaking

Post Top Ad

Thursday, September 28, 2017

অসাধারন কামরাঙ্গা পিঠা বা ফুল পিঠা

অসাধারন কামরাঙ্গা পিঠা বা ফুল পিঠা

বন্ধুগন সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম একটি পিঠার আযোজন নিয়ে আমরা সবাই কম বেশি পিঠা খেতে খুব ভালবাসি শুধুমাত্র শীতেই নয়, সারাবছর জুরে পিঠা খাবার সুযোগ রয়েছে শহুরে ব্যস্ত জীবনে পিঠা তৈরী করা বেশ কষ্টসাধ্য ব্যাপার শীতকালে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়।শীতকালের বিভিন্ন পিঠার মধ্যে নকশি পিঠা ( Nokshi Pitha ) বাঙ্গালির কাছে সার্বজনীনআবাল-বৃদ্ধ-বণিতা শুরু করে সকলেই এই নকশি পিঠা খেতে ভীষণ পছন্দ করে বিশেষ করে গ্রামে গেলে দাদী কিংবা নানী মজাদার সব নকশি পিঠা বানিয়ে খাওয়ান তার তুলনা হয়না কিন্তু শহরের যান্ত্রিক জীবনে বসে নকশি পিঠা খাওয়ার সুযোগ কই? চিন্তার কিছু নেইতাই, বেশ কিছু জায়গায় গড়ে উঠেছে পিঠাঘর সেখানে পিঠা বিক্রী করা হয় সাধারণত অধিকাংশ পিঠাই সংখ্যা বা পিস হিসেবে বিক্রী হয় এছাড়াও, সব ধরনের পিঠা খাবার ব্যবস্থাও রয়েছে খাদ্যরশিকদের জন্যএছারা গায়ে-হলুদজন্মদিন, বিয়ে-শাদীসহ বিভিন্ন অনুষ্ঠানে পিঠা সরবরাহেরও ব্যবস্থা করে থাকে পিঠাঘরগুলো আজ  আপনাকে শেখাবে নকশি পিঠা বানানোর উপায় দেখে নেওয়া যাক এই শীতের সকালে কিভাবে বানাতে পারবেন মজাদার নকশি পিঠাতেমনি একটি পিঠা হল অসাধারন কামরাঙ্গা পিঠা বা ফুল পিঠা। গ্রামে অনেকে একে খাস্তা পিঠা বলে চিনে চলুন দেখা যাক কি ভাবে বানাতে হয় এই পিঠা

পিঠা বানাতে যা যা লাগবে


১.     ২ কাপ ময়দা

২.     চিনি পরিমন মত

৩.     পানি পরমিান মত

৪.     লবন সামান্য

৫.     স্টিলের গ্লাস

৬.    বেলন ও পিঁড়া

৭.     তেল পরিমান মত

৮.     চাকু বা ছুড়ি




প্রস্তুত প্রণালী:






  •  প্রথমে একটি বাটিতে ২ কাপ ময়দা ,২ চা চামচ তেল, সামান্য লবন ,ও পরিমান মত পানি দিয়ে খামির তৈরি করে নিতে হবে ।খামির যেন শক্ত বা নরম না হয়। বেশি শক্ত বা নরম হলে পিঠা টা ভাল হবে না।
  •  তাই খামিরটা সঠিক ভাবে তৈরি করতে হবে।এরপরে খামির থেকে ছোট ছোট লেচি কেটে বেলন পিঁড়ার সাহার্য্য রুটি বানাতে হবে।
  • এবার এই রুটি টিকে স্টিলের গ্লাস এর সাহার্য্য গোল গোল করে কাটতে হবে।
  • কাটা হয়ে গেলে এবার একটি চাকু দিয়ে সোজা একটি দাগ টানতে হবে । তার পাশে ছোট ছোট করে আরো দু’টি দাগ কাটতে হবে।
  • আবার অপর পাশে আরো ছোট ছোট করে দু’টি দাগ কাটতে হবে।এভাবে দু’টি দু’টি মোট ৪ টি ও বড় একটি দাগ কাটতে হবে।মোট ৫ টি দাগ কাটতে হবে
  • এবার এক পাশে থেকে দুই নম্বর দাগ নিয়ে এসে চেপে বসাতে হবে।
  • আবার অপর পাশে একই ভাবে বসাতে হবে।
  • তার পর দুই কিনারা মুরে  দিতে হবে।
  • এভাবে সব গুলো পিঠা তৈরি করতে হবে।
  • সব পিঠা তৈরি করা হলে ।চুলায় কড়াই দিয়ে তেল গরম করতে হবে।
  • তেল গরম করতে হলে পিঠা গুলো ডুবো তেলে ভাজতে হবে।
  • যখন পিঠা গুলো বাদামি রং ধারন করবে তখন পিঠা গুলো তুলে নিতে হবে।
  • সব পিঠা ভাজা হয়ে গেলে অন্যা একটি কড়ায় চুলাতে গরম করতে দিতে হবে
  • কিছুক্ষণ পরে পিঠা গুলো ঢেলে দিতে হবে এবং যে যেমন মিষ্ট খায় সেই অনুযায়ী চিনি দিতে হবে।পিঠার উপর চিনি ছরিয়ে দিতে হবে।
  • যখন চিনি গলে আঠালো ভাব হবে তখন পিঠা গুলো নামিয়ে পরিবেশন করতে হবে।
     খাস্তা পিঠা
     খাস্তা পিঠা 
    ব্যাস হয়ে গেলো আমাদের মুচমুচে মিষ্টি পিঠা ময়দার পিঠা খাস্তা পিঠা

এ রেসিপিটি ভিডিও দেখতে চাইলে এখানে ক্লিক করুন।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages